বিশ্ব

“আমরা সবাইকে দেখিয়ে দেব, বাংলাদেশে কীভাবে স্বচ্ছ নির্বাচন করাতে হয়” ট্রাম্পের বিশেষ দূতকে ফোনালাপে দাবি করেন মোহাম্মদ ইউনূস

বাংলাদেশে আন্দোলন চলাকালীন মোহাম্মদ ইউনূসের ফোন আসে নয়াদিল্লির মার্কিন দূতাবাসের কাছে। তবে এবার , ইউনূস ট্রাম্পের প্রতিনিধিকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন । পাশাপাশি ওই প্রতিনিধির কাছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও তীব্র কটাক্ষ করেছেন মোহাম্মদ ইউনূস।

বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের সার্জিও গোরে ও দক্ষিণ মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূতের সঙ্গে ফোনে কথা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। গোরের সঙ্গে মোট আধ ঘণ্টা কথা হয় ইউনূসের। এছাড়াও ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যু নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে।

তিনি বলেন , ” স্বৈরাচারী শাসনকালে কেড়ে নেওয়া ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।” মার্কিন দূতের কাছে ইউনূস বলেন, “ক্ষমতাচ্যুত হাসিনার সরকারের সমর্থকরা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে লক্ষ-কোটি টাকা খরচ করছেন। তাঁদের পলাতক নেতা হিংসায় উস্কানি দিচ্ছেন।” তবে ছাত্রদের এসব আন্দোলনের বিরুদ্ধে লড়াই করতে সবসময় প্রস্তুত রয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকার বলেই দাবি করেন ইউনূস। তিনি বলেন , “আমাদের হাতে ৫০ দিন মতো রয়েছে। আমরা সবাইকে দেখিয়ে দেব, বাংলাদেশে কীভাবে স্বচ্ছ নির্বাচন করাতে হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.