বিশ্ব

ইজরায়েল-আমেরিকা বনাম ইরান যুদ্ধ তীব্রতর: নিহত ৩ মার্কিন সেনা, মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাত তৃতীয় দিনে আরও বিস্ফোরক আকার নিয়েছে। ইজরায়েল-আমেরিকা সঙ্গে ইরান সংঘর্ষ বর্তমানে পুরোমাত্রায় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। এমনকি সোমবার সকাল থেকে পশ্চিম এশিয়ার বিভিন্ন প্রান্ত কেঁপে উঠেছে বিস্ফোরণের শব্দে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের একটি গুরুত্বপূর্ণ সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরইমধ্যে তেহরানের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ডানা বেঁধেছে। তবে হামলার আগে সতর্ক থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির এড়ানো গেছে। এবার ব্রিটেন পালটা সামরিক পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর কূটনৈতিক মহলের। লেবাননের রাজধানী বেইরুটেও ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা জারি রয়েছে। হেজবোল্লা ঘাঁটি লক্ষ্য করে একাধিক আঘাত হানা হয়েছে বলে খবর। যার ফলে ইজরায়েল-হেজবোল্লা উত্তেজনাও সমান্তরালভাবে বৃদ্ধি হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের পালটা হামলায় ৩ মার্কিন সেনা প্রাণ হারিয়েছে, আহত প্রায় ৫জন। নিহত সেনারা কুয়েতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনো বিবৃতি প্রকাশ হয়নি। ক্রমশ জটিল হয়ে ওঠা এই ইজরায়েল-আমেরিকা বনাম ইরান যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক মহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। পোপ লিও শান্তির আবেদন জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই নজর এখন সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.