দেশ

উৎসবের মরশুমের আগেই বড় ধাক্কা, বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

উৎসবের মরশুম শুরুর আগেই আমজনতার পকেটে বড়সড় চাপ। লাফিয়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। তবে দেশজুড়ে সব তেল বিপণন সংস্থা নয়, আপাতত দাম বাড়িয়েছে নায়ারা এনার্জি। সংস্থার তরফে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা বাড়ানো হয়েছে। ফলে বেশ কিছু জায়গায় ফের ১০০ টাকার গণ্ডি পেরিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।
দেশজুড়ে নায়ারা এনার্জির ৭ হাজারেরও বেশি পেট্রোল পাম্প রয়েছে। রাশিয়ার সরকারি সংস্থা রসনেফ্টের সঙ্গে যৌথ মালিকানাধীন এই সংস্থাই দেশের অন্যতম বড় বেসরকারি জ্বালানি বিপণন নেটওয়ার্ক।
এই মূল্যবৃদ্ধির পর প্রশ্ন উঠছে, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম এবং ভারত পেট্রোলিয়ামও কি এবার দাম বাড়াবে? আন্তর্জাতিক বাজারে ফের ঊর্ধ্বমুখী ক্রুড তেলের দাম সেই আশঙ্কা আরও বাড়িয়েছে। সেপ্টেম্বর থেকে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১৬.০৯ ডলারে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।
এর আগেও চলতি বছরের মার্চে নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫ টাকা ও ৩ টাকা বাড়িয়েছিল। পরে ১ জুলাই আন্তর্জাতিক বাজারে দাম কমায় ফের একই হারে দাম কমানো হয়। এবার ফের ক্রুড তেলের দামের অস্থিরতার জেরে জ্বালানির দাম বাড়ল। ফলে উৎসবের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.