যৌন লালসার শিকার তরুণী প্রতিশোধের জেরে এমন কান্ড ঘটালো জানলে আপনিও চমকে উঠবেন । ঘটনাটি মহারাষ্ট্রের নালাসোপাড়ায় । দু’বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের শিকার ওই তরুণী। এরপরেই সেই মর্মান্তিক পদক্ষেপ।
দু’বছরেরও বেশি সময় ধরে তরুণীকে যৌন নির্যাতনের শিকার করেন সৎ বাবা। আর সহ্য করতে না পেরে অবশেষে বাবার উপর ছুরাঘাত করে এবং তার যৌনাঙ্গ কেটে দেয়। ঘটনায় মেয়েটির সৎ বাবা গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য কান্দিভালির শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে, তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ওই ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
পুলিশ সূত্রে খবর, ৫৬ বছর বয়সি সৎ বাবা তরুণীর উপর জোর করার চেষ্টা করলে তরুণী তার উপর আক্রমণ চালায়। প্রথমে সে চোখ বাঁধতে রাজি করায় এবং তরুণী তার চোখে কাপড় বেঁধে দেওয়ার পরই ছুরির কোপে, যৌনাঙ্গ কেটে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে করতে রক্তাক্ত ব্যক্তি ঘর থেকে বেরিয়ে রাস্তায় ছুটতে থাকে। পিছনে ছুটতে থাকে মেয়েটি।
সে সময় পথচারীরা ভিডিয়ো করতে শুরু করে, যে মেয়েটি ছুরি হাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একজন পুলিশের জরুরি নম্বরে ফোন করে জানায়, এরপর পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে, পুলিশ ওই মেয়েটিকে হেফাজতে নেয় এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়। পুলিশ পক্ষ থেকে জানানো হয় যে তারা ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং মহিলার বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছে।







