সোমবার কালীঘাটের বাড়ি থেকে থেকে ভার্চুয়ালি দক্ষিণ কলকাতার অনেগুলি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর এলাকার ৬২ পল্লীর পুজো উদ্বোধনের সময় পুজো উদ্যোক্তাদের মাঝে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে দেখে খানিক ‘অবাক’ হয়ে যান মমতা।
মেরুন পাঞ্জাবিতে মদনকে দেখে “কালারফুল বয়” বলে খুনসুটি করেন মুখ্যমন্ত্রীর।
ভার্চুয়াল উদ্বোধনের সময় পুজো মণ্ডপে মদনকে উদ্দ্যেশ্য করে হাসিমুখে মমতা বলেন, “কী মিস্টার মদন মিত্র! নিজের পাড়ায় না থেকে ৬২ পল্লীতে চলে এসেছ। ভেনাস ক্লাবের পুজোর সামনে আছে, এটা মনে করিয়ে দিতে এসেছ! মদন মিত্র বহুত চালু। মদন মিত্র নাকি এখন আবার সিনেমা করছে! সিনেমা করে কত টাকা পেয়েছ?” দলীয় সতীর্থের সঙ্গে মুখ্যমন্ত্রীকে ‘মজা’ করতে দেখে হেসে কাঁই ৬২ পল্লীর পুজো উদ্যোক্তারা।
মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তরে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, “গতকাল আমি কামারহাটিতে ছিলাম। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছি। সিনেমার জন্য কোনও টাকা পয়সা দেয়নি। তার বদলে মৃত সৈনিকের পার্ট দিয়েছে।” মমতাকে মদন বলেন, “উপরে ভগবান আর মা মাটি মানুষ, তোমার সঙ্গে রয়েছে।”
সোমবারের পুজো উদ্বোধনে মদন মিত্রর থেকে গান শোনার আবদার করেন মুখ্যমন্ত্রী। মমতার অনুরোধে মদন গেয়ে ওঠেন, “কালীঘাটে আছে কালী, তারাপীঠে তারা মা! দক্ষিণশ্বরে ভবতারিণী, হরিশ চ্যাটার্জিতে সারদা মা।”







