ফের রাজ্যের বুকে ঘটে গেল গণ ধর্ষণের মতো ঘটনা। ওড়িষ্যার এক ছাত্রীর ওপর চলে এই নির্যাতন। জোর কদমে চলছে পুলিশি তদন্ত। এবার সেই ঘটনায় গ্রেফতার হলো পঞ্চম অভিযুক্ত।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে নির্যাতিতা তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। পাশাপাশি ওড়িষ্যা থেকে বাংলায় এসেছে তরুণীর পরিবার। তবে তারা বর্তমান সময় পশ্চিমবঙ্গে থাকতে নিরাপদ মনে করছে না। তবে এরইমধ্যে পুলিশের তদন্ত গ্রেফতার হয়েছে ৪ অভিযুক্ত। এবার পুলিশের জালে পঞ্চম অভিযুক্ত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই অভিযুক্ত পুরো ঘটনার মূল মাথা।
পাশাপশি এই ধৃত ব্যক্তি পুরনিগমের অস্থায়ী কর্মী বলে জানা গেছে। রবিবার ৩ জনকে আদালতে পেশ করার পর, রাতের বেলায় চতুর্থ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার তাকে দুর্গাপুর সাব ডিভিশনাল কোর্টে পেশ করা হয়। এরপর পুলিশের হাতে এলো এই ঘটনার পঞ্চম অর্থাৎ মূল অভিযুক্ত। এছাড়াও ওই তরুণীর সহপাঠী বন্ধুকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয়েছে। বর্তমানে সকলকেই ডিএনএ পরীক্ষা করানো হয়েছে। তবে ওই নির্যাতিত তরুণী ও তার পরিবার পশ্চিমবঙ্গের মাটিতে নিরাপত্তা হীনতায় ভুগছে। সেই কারণে যতদ্রুত সম্ভব তারা ওড়িষ্যায় ফিরে যেতে চাইছে। এই ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনে তার শুভেন্দু অধিকারী।







