রাজ্য

ফের শুভেন্দুর সভায় ‘না’, হাইকোর্টে বিরোধী দলনেতা

নিজস্ব সংবাদদাতা : ফের মালদায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় ‘না’। চন্দ্রকোণা, সিমলাপালের পর এবার মালদায় সভা নিয়ে ফের বিতর্ক । মালদহে ২৭ মে শুভেন্দুর সভার মেলেনি অনুমতি। আদালতের দারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ প্রশাসনের মন্তব্য , কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হয়নি ? শুভেন্দু অধিকারীর জানান , সেই সুযোগ অনলাইনে দেওয়া হয়নি, এই জন্য পরে আবেদন করা হয়েছে। এই মামলার শুনানি আজ বৃহস্পতিবার দুপুর দুটোয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর অবকাশকালীন বেঞ্চে।

উল্লেখ্য এর আগে ২৪ তারিখ একই ঘটনা ঘটে হাওড়ার শ্যামপুরেও । যদিও শুভেন্দুর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। সভার আয়োজকরা হাইকোর্টে থেকে অনুমতি পান । মালদার সভা নিয়ে এর আগেই রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন ,৫ গুণ বেশি লোক নিয়ে সভা করবেন তিনি । এছাড়াও তিনি বলেন, “তৃণমূলের নবজোয়ারের পাঁচ গুণ বেশি লোক নিয়ে সভা করব মালদায়। পারলে পিসি-ভাইপো আটকে দেখুক।” এগরা, চুঁচুড়া, সোনারপুরেও সভা করবে এমনটা জানান তিনি। এর আগেও পূর্ব মেদিনীপুরের পটাশপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দেয়নি পুলিশ। তবে শুভেন্দু পটাশপুরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সভা করার কথা ঘোষণা করেছিলেন । কিন্তু পুলিশ অনুমতি প্রথমে দেয়নি। বিজেপির পক্ষ থেকে সভার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল । কিন্তু পুলিশের তরফ থেকে জানান , সেই আবেদন ক্রটিপূর্ণ ছিল। যার জেরে প্রথমে সভার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন । পরে বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.