রাজ্য

‘দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করা হোক’, কুড়মিদের বার্তাদান অভিষেকের

কয়েকদিন পূর্বেই জেলায় কুড়মি সম্প্রদায়ের মানুষজন তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাছাড়াও তাঁর সরকারি বাংলো পর্যন্ত ঘেরাও করেছিলেন। যার প্রেক্ষিতে সরব হয়েছিকেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবার তাঁর বাড়ি ঘেরাও করার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এখন ‘নব জোয়ার’ যাত্রায় পুরুলিয়ায় এসেছেন। সেখানে আসার সময় কুড়মিরা তাঁকে বাধা দেন। তারপরই বুধবার পুরুলিয়ার শিমুলিয়ার অধিবেশনে কুড়মি আন্দোলনকারীদের বার্তা দেন তিনি যে, বঞ্চনার ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে।

 

অভিজ্ঞদের একাংশের মতে, বিশেষ করে পুরুলিয়ায় বৃহৎ ফ্যাক্টর হল কুড়মি ভোট৷ তৃণমূল কংগ্রেসের অন্দরে অবশ্য দাবি, ২০১৯-এর লোকসভা থেকে কুড়মি সমাজের ভোট তাদের হাতছাড়া হয়েছে৷ তবে রাজনৈতিকভাবে এখন থেকেই তাঁদের পাশে থাকার বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস।

 

উল্লেখ্য, বুধবার কাশীপুর হাটতলা মোড়ে কুড়মি সমাজের সমর্থকেরা বিক্ষোভ জানানোর জন্য তৈরি ছিলেন। এর মাঝেই কুড়মি সমাজের সমর্থকরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা না করায় ক্ষোভপ্রকাশও করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.