আজ থেকে ফের শুষ্ক আবহাওয়া। শনিবার পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। উল্লেখযোগ্য পরিবর্তন নেই তাপমাত্রার। সকাল এবং সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে, বেলা বাড়লে গরম বাড়বে।
আজ দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্কই থাকবে আবহাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া: আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে। আজ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই দার্জিলিংয়েও হবে বৃষ্টি। এছাড়া উত্তরের কোনও জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না।
কলকাতায় আজ, শুক্রবার দিনভর পরিষ্কার আকাশ। বেলা বাড়লে গরম বাড়বে। আগামী দু’দিন তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সকালে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়লে গরম বাড়বে। রবিবার থেকে সামান্য বাড়বে উষ্ণতা। আগামী সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।







