রাজ্য

নয়াদিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফের সাক্ষাৎলাভ হবে কি রাজ্যপালের সঙ্গে?

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির আয়োজিত নৈশভোজে যোগদান করতে এবার দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় রাজধানীতে একদিন আগেই আসছেন কারণ শীর্ষ সম্মেলনের জন্য শনিবার থেকে উড়ান চলাচলে কিছু বিধিনিষেধ থাকছে। নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার রাতেই দেখা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এমনটাই সূত্রের খবর। মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে কেজরিওয়ালের সঙ্গে মমতাকে দেখা গিয়েছিল। এছাড়া আরও অনেকে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এমনও শোনা যাচ্ছে। এক জায়গায় থাকতে গেলে আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালেরও সাক্ষাৎ ঘটতে পারে, তবে দেখা করার নির্দিষ্ট কোনও সূচি নেই।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেজরীওয়ালও চাইছেন যত দ্রুত সম্ভব বিরোধী জোটের আসন সমঝোতার বিষয়টির মীমাংসা করতে। বাংলা, পঞ্জাব এবং দিল্লিতে এই আসন সমঝোতার ব্যাপার বলতে গেলে ভালরকম জটিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.