বিনোদন

এবার মেটার কণ্ঠ হতে চলেছেন রাণী পদ্মাবতী, সোশ্যাল মিডিয়াতে জানালেন দীপিকা পাডুকোন

বর্তমানে এ আই এর ব্যবহার অনেকাংশেই বেড়েছে। বিশেষ করে মেটা এ আই প্রত্যেকের ফোনে ব্যবহৃত হয়। অনেকেই তার সাথে কথোপকথন করেন। কিন্তু এবার মেটার কণ্ঠে পরিবর্তন ঘটবে। বিষয়টি হলো এবার মেটার নতুন কণ্ঠ হবেন বলিউডের উচ্চ সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, যা দেশের জন্য গর্বের বিষয়। অভিনেত্রী সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন জার্নির কথা পোস্ট করেছেন। এই পোস্ট দেখে বেজায় খুশী তাঁর অনুরাগী সহ গোটা দেশ। নিঃসন্দেহে দীপিকার জীবনে এক নতুন প্রাপ্তি ঘটলো। এবং আরও একটি ব্যাপার হলো ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাঁকে এই ভূমিকায় দেখা যাবে।

নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট শেয়ার করে দীপিকা লেখেন,“এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা ও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগল।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.