বিনোদন

ফের গুলির শব্দে কেঁপে উঠলো কপিল শর্মার ক্যাফে

কৌতুক শিল্পী হিসেবে দেশের মাটিতে বেশ জনপ্রিয় কপিল শর্মা। এমনকি তিনি অভিনেতা হিসেবেও খ্যাত রয়েছেন। একইসঙ্গে তার কপিল শর্মা কমেডি শো প্রতিদিন মানুষের মুখে হাসি ফোটায়। তবে বর্তমানে তিনি কানাডার বুকে একটি ক্যাফে শুরু করেছে। যেখানে এই নিয়ে তৃতীয়বার চল্য গুলি। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

কপিল শর্মা বিনোদন দুনিয়ায় এক জনপ্রিয়র নাম সেটা কারোর জানতে বাকি নেই। তবে বর্তমানে তিনি একজন ব্যবসায়ীও বটে। তবে তার অভিনয়ে ও সঞ্চালনার ব্যবস্থা এতটাই থাকে যে সে ব্যবসায় খুব একটা সময় দিতে পারেন না। তবে সেই ব্যবসা অর্থাৎ কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’। কানাডার বুকে এই ক্যাফে পথচলা শুরু হয়েছিল জুলাই মাসে। এরপরই নয় জুলাই প্রথম গুলি চলে। যার দায় স্বীকার করেছেন খলিস্তানি জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। তারপরেই ৭ই আগস্ট দ্বিতীয় বার ফিরে ওই ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি চলে। যার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার গুরপ্রীত সিংহ ওরফে গোল্ডি ধিঁলো।

এরপর ১৬ই অক্টোবর ফের তৃতীয়বারের জন্য ওই ক্যাফেতে চলল গুলি। বৃহস্পতিবার ভোরবেলা ওই ক্যাফের সামনে আসে একদল দুষ্কৃতী। সেখানেই তারা প্রায় ৯ থেকে ১০ রাউন্ড গুলি চালায়। যার ফলে তাঁর ক্যাফের বাইরের সমস্ত কাচ ভেঙে চুরমার হয়ে যায়। পাশাপাশি দেওয়ালে অনেক গুলির ছিদ্র পরেছে। যার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার এই ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.