ক্রাইমদেশ

একের পর এক ছুরির কোপ ! যোগিরাজ্যে প্রকাশ্যে খুন সাংবাদিক

যোগীরাজ্যে প্রকাশ্যে খুন সাংবাদিককে ! প্রকাশ্যে কুপিয়ে খুন করে বাকস্বাধীনতা হরণের চেষ্টা ! ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যাবেলার । একটি হোটেলের সামনে , আচমকাই দুষ্কৃতীরা চড়াও হন ওই সাংবাদিকের ওপর । চালানো হয় , এলোপাথাড়ি ছুরির কোপ । তারপর তড়িঘড়ি ওই সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও , চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ৫৪ বছর বয়সী ওই নিহত সাংবাদিকের নাম , লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু । প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার একটি হোটেলের সামনে , বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা হয় তার ওপর । একাধিকবার ছুরির কোপ চালানো হয় তার ওপর ।

আচমকাই কেনো ওই সাংবাদিকের ওপর এত নৃশংস হামলা ? ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । বর্তমানে পুলিশের জালে রয়েছে মূল অভিযুক্ত বিশাল । পালাতে গিয়ে, পুলিশি এনকাউন্টারে পায়ে তিনটি গুলি লাগে বিশালের, যার জেরে বর্তমান চিকিৎসাধীন রয়েছেন তিনি । পুলিশ , বাকি দুই সন্দেহভাজনকে আটক করে , জিজ্ঞাসাবাদও করছে বলে জানা গিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.