বিহারে ভোট শুরুর আগেই , শেষ হয়েছে SIR । আর তারপরেই , বাংলা জুড়েই জল্পনা বেড়েছে , নির্বাচনের পূর্বে SIR নিয়ে । ইতিমধ্যেই বিভিন্ন বৈঠক হলেও , নির্বাচন কমিশনের তরফে , এখনও কিছু ঘোষণা করা হয়নি । তবে , কমিশন এবার জানালো , তামিলনাড়ুতে SIR শুরু হওয়ার কথা। জানা গিয়েছে, সম্ভবত এক সপ্তাহের মধ্যেই শুরু হবে SIR ।
শুক্রবার এই জনস্বার্থ মামলার শুনানিতে নির্বাচন কমিশনের স্ট্যান্ডিং কাউন্সেল নিরঞ্জন রাজাগোপালনও উপস্থিত ছিলেন মাদ্রাজ হাইকোর্টে । সেই সময়ই তিনি জানান, তামিলনাড়ুতে এক সপ্তাহ বা তার আশপাশের মধ্যেই শুরু হবে SIR । তিনি আরো বলেন , সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ মেনেই চলবে এই বিশেষ নিবিড় সমীক্ষা । SIR নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনেরও আলোচনা হয়ে গিয়েছে বলে খবর । আর এসবের মাঝেই আরো বেশি করে বাড়ছে বাংলায়।
উল্লেখ্য , এরপরই বাংলায় কবে SIR হবে , তা নিয়ে কিছু মন্তব্য না করলেও, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন , “নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা দেশে এসআইআর হবে। স্বাভাবিকভাবে সব রাজ্যেই হবে। পশ্চিমবঙ্গেও হবে। সাতদিনের মধ্যে বাংলায় এসআইআর শুরু হবে কি না, সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। আমি পারব না।”







