বিনোদন

দীর্ঘ সময় পর বড় পর্দায় ফ্রেমবন্দি হতে চলেছেন ঋতুপর্ণা ও মমতা শঙ্কর

বর্তমানে টলি তারকাদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও মমতা শঙ্করকে শুধু জনপ্রিয় অভিনেত্রী বললে সত্যি কম বলা হবে। বরং বলা ভালো বর্তমানে এই দুই অভিজ্ঞ নায়িকা পর্দায় আসা মানেই আলাদা চমক। এবার প্রায় ২দশক পর এই অভিনেত্রী জুটি বেঁধে আসতে চলেছেন বড় পর্দায়। তবে কোন সিনেমায় দেখা যাবে এই দুই নায়িকাকে?

বড় পর্দায় আলোড়ন ফেলতে আসতে চলেছে অনুপ দাসের পরিচালিত সিনেমা ‘রেখা’। ভবানীপুর এলাকায় একটি বাড়িতে জোর কদমে চলছে এই সিনেমার শ্যুটিং। এই সিনেমার মাধ্যমেই প্রায় ২০ বছর পর ফ্রেম বন্দী হতে চলেছে বাংলার এই ২ জনপ্রিয় তারকা।প্রধান চরিত্র অর্থাৎ রেখা চরিত্রে ধরা দিতে চলেছেন বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। পাশাপশি তাঁর পরিচালিকা অর্থাৎ বুলি’র ভূমিকায় নজর কাড়তে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

এই সিনেমার শ্যুটিং চলাকালীন সেটে দুজনের মধ্যে দেখা গেল চমৎকার রসায়ন। এছাড়াও বুলির সঙ্গে আরও এক পরিচালকের চরিত্রে থাকবেন সায়ন মুন্সী। যাকে শেষ বার বাংলা সিনেমার পর্দায় দেখা গেছে ‘ডিয়ার মা’ সিনেমায়। তারপরই এবার তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন মমতা শঙ্কর ও ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। সব মিলিয়ে এই কষ্টিংয়ের এই চমক সকলেই আশা করছে আগামী দিনে এই সিনেমা দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.