খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ অভিযান শুরু ভারতের, মানুকা ওভালে বৃষ্টি ও তীব্র ঠান্ডা কি মাথাব্যথার কারণ?

বুধবার শুরু হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। এর আগে হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছিল। এবার ক্যানবেরার মানুকা ওভালে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুরু হচ্ছে। আগামী বছরের বিশ্বকাপের আগে হাতে থাকা মাত্র ১৫টি ম্যাচের প্রথমটি আজ খেলছে ভারত। এই সিরিজের পর দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে আরও পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে তারা। তাই সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটির কাছে প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সারা দিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, দিনের বেলায় বৃষ্টির প্রকোপ বেশি থাকবে এবং রাত হওয়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭.১৫ নাগাদ যখন ম্যাচ শুরু হওয়ার কথা, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে মাত্র ১৫ থেকে ২০ শতাংশ। রাত বাড়লে তা নেমে আসবে ৭ শতাংশে। তবে বৃষ্টি না হলেও ভারতীয় দলকে সামলাতে হবে তীব্র ঠান্ডা। দু’দিন আগেই আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুশীলন করতে হয়েছিল দলকে। বুধবার ম্যাচের দিনও তাপমাত্রা অনেকটাই কম থাকবে,আট ডিগ্রি বা তারও কম থাকতে পারে তাপমাত্রা। এই তাপমাত্রায় খেলার অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটারদের কম, ফলে কঠিন পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে তাঁদের।

ম্যাচের একদিন আগে অস্ট্রেলিয়া সিরিজ়‌ের প্রস্তুতি নিয়ে কথা বলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জানান, এই অস্ট্রেলিয়া সিরিজকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা। তবে এই প্রস্তুতি আরও আগে থেকেই শুরু হয়েছে। সূর্য বলছেন, “এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজ়কেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি।” তিনি আরও যোগ করছেন যে তাঁদের দলে খুব বেশি বদল হয় না এবং এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সূর্য। তাঁর কথায়, “সব ফরম্যাট আলাদা। টি-২০-তে আমরা গত কয়েক বছর যে ভাবে খেলছি, এই সিরিজ়ে সেটা করারই চেষ্টা করব। অস্ট্রেলিয়ার মতো দেশে তো চ্যালেঞ্জ থাকবেই। এখানে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জটা দলের জন্য ভালো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.