বিনোদন

প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে ইমরান হাশমি ও ইয়ামি গৌতম, প্রকাশ্যে সিনেমার ট্রেলার

বলিউডে নিজের সুরেলা কন্ঠ ও তাঁর অভিনয়ের মাধ্যমে একের পর এক মাস্টার পিস দিয়েছেন বলি তারকা ইমরান হাশমি। অন্যদিকে মেয়েদের অভিনয় দক্ষতা দিয়ে একের পর এক হিট সিনেমার মাধ্যমে বলিউডে বাজিমাত করে চলেছেন ইয়ামি গৌতম। এবার ‘হক’ সিনেমার মাধ্যমে প্রথমবার তারা বড় পর্দায় জুটি বেঁধে আসতে চলেছে এই দুই তারকা। সামনে এলো সিনেমার ট্রেলার।

এই হক সিনেমায় নায়িকা ইয়ামি গৌতমের ট্রান্সফরমেশন ছিল চোখে পরার মতো সুন্দর। পাশাপাশি এই পাওয়ারফুল জুটি আলাদা একটা মাত্রা যোগ করছে তা বলাই বাহুল্য। এই সিনেমার প্রেক্ষাপট ১৯৮৫ সালের ঐতিহাসিক ও বিতর্কিত শাহ বানো মামলা থেকে অনুপ্রাণিত হয়ে। এই মামলা শুধুমাত্র আইনি লড়াই ছিল না বরং বলা ভালো ধর্ম-রাষ্ট্র, নারী অধিকার-ধর্মীয় স্বায়ত্তশাসন এবং সেকুলারিজম-ভোটের রাজনীতি এই সবের প্রতীক ছিল। এই গল্পের মধ্যে উঠে এসেছে বিভিন্ন সামাজিক দিক। যা মানুষের নজর কাড়বে বলে মনে করছে সিনেমা নির্মাতারা।

এই সিনেমার মধ্যে উঠে এসেছে কিভাবে শাহ বানো মামলায় এক মুসলিম ধর্মের নারী তাঁর স্বামীর তিন তালাকের পর ভরণপোষণের অধিকারের জন্য দেশের শীর্ষ আদালতে গিয়ে লড়াই করে চলেছে। এবার মুক্তি পেল এই সিনেমায় ট্রেলার। যা প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেলারের অংশ দেখার পরেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক মহল। সব মিলিয়ে এই সিনেমা আগামী দিনের বক্স অফিসে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে আশা করছে সকলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.