রাজ্য

শীর্ষ আদালতের নির্দেশের পর ১০০ দিনের কাজের টাকা ফিরিয়ে দিতে তৎপর কেন্দ্র

২৬-এ বাংলায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। এরই মধ্যে দেশের সর্বোচ্চ আদালতে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে মুখ পুড়েছে কেন্দ্র সরকারের। এবার সেই ভাব মূর্তি ঠিক করতে ময়দানে নামতে চলেছে গেরুয়া শিবির। তার জন্য গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে থাকা পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া অর্থ মেটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের কৃষি মন্ত্রক।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, এরইমধ্যে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পরামর্শে এই বিষয়ে একটি বিস্তারিত নোট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী দফতর থেকে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত তথ্য চেয়ে পাঠনো হয়েছে। তবে এই “সদিচ্ছা”র নপথ্যে মূল কারণ হিসেবে লুকিয়ে রয়েছে কেন্দ্রের আইনি লড়াইয়ে পরাজয়। গত ২৭ শে অক্টোবর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সেই রায় বহাল রাখে দেশের শীর্ষ আদালত। দুটি আদালতে পরাজয়ের পর কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এই ইস্যুতে অবস্থান নরম করেছে আদালত।

বিধানসভা নির্বাচনের আগে যদি বাংলাকে অর্থ ছাড়তে হয়, তাহলে সেটি রাজ্য বিজেপির কাছে বড় ধাক্কা হতে পারে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই তৃণমূল ইঙ্গিত দিয়েছে আগামী বিধানসভা ভোটে বাংলার প্রতি বঞ্চনার ইস্যু হবে তাদের তাদের অন্যতম রাজনৈতিক অস্ত্র। এমনকি এই ইস্যুতে সিপিএম ও কংগ্রেসও শাসক দলের পাশে দাঁড়িয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টও কেন্দ্রকে বকেয়া অর্থ মেটাতে চলেছে, যা বড় জয় বলে মনে করছে রাজ্যের শাসক দলে।

তবে আদালত একইসঙ্গে জানিয়েছে, অর্থ ছাড়ার সময় কেন্দ্র চাইলে নির্দিষ্ট কিছু শর্ত আরোপ করতে পারে। সেই শর্ত আদালত নির্ধারণ করেনি। আদালতের মতে এটি প্রশাসনিক সিদ্ধান্ত তাই কেন্দ্র ও রাজ্যের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। সব মিলিয়ে, আদালতের রায় ও রাজনৈতিক চাপের মুখে নথি শিকার কেন্দ্রীয় সরকারের। তাই বাংলার ১০০ দিনের অর্থ ছাড়তে বাধ্য হচ্ছে কেন্দ্র বলে মত রাজনৈতিক মহলের। এখন সকলেরই নজর কবে বাংলার খেটে খাওয়া মানুষেরা তাদের ন্যায্য অর্থ পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.