রাজ্য

নয়া সংসদ উদ্বোধনী অনুষ্ঠানের ‘বয়কট’ রব প্রসঙ্গে সরব দিলীপ

এদিন সকালে দিল্লি যাওয়ার উদ্দেশে রওনা দেন বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিমানবন্দরে সাংবাদিকদের সামনাসামনি হন তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলোর নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তাঁর উবাচ, ‘এরা সব জায়গায় রাজনীতি করে বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা অস্তিত্ব সংকটে কোনও না কোনও একটা ছুতোয় বিরোধিতা করে বেঁচে থাকা মিডিয়াতে আসার চেষ্টা করা। আমরা দেখলাম জি২০ যখন কাশ্মীরে হল কিছু দেশ বিরোধিতা করে এলো না তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ না তারাও তাদের রাজনীতির জন্য আসেনি’।

 

সহ-সভাপতির সংযোজন, ‘সংসদ ভবন ভারতবর্ষের ইতিহাসে একটা গরিমা, ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক বিষয়, একশো বছর আগেরটা ইংরেজ তৈরি করেছ এখন স্বাধীন ভারতের স্বাধীন সরকার এটা তৈরি করেছে। যে সরকার করছে তার প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এটা আমাদের কাছে গর্বের গরিমার। এতেও কিছু লোক রাজনীতি করছে রাজনীতি দেখছে, আসছে না’।

 

উল্লেখ্য, নয়া সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ নিয়ে রাজনীতি মশগুল। সেই আবহেই জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে কেন্দ্রের নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের ডাক দেয় তৃণমূল-সহ ১৯টি বিরোধী দল। যা নিয়ে তরজা অব্যাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.