রাজনীতিরাজ্য

এখন কেমন আছে উত্তরবঙ্গ ? উত্তরের উত্তর খুঁজতেই ফের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী ! পূর্বে বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা । কিন্তু বিপর্যয় পেরিয়েছে , প্রায় ১ মাস । এখন কেমন আছে সেখানের সমস্ত কিছু ? উত্তরের উত্তর খুঁজতেই সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী । জানা গিয়েছে , শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকেও থাকবেন তিনি । ইতিমধ্যেই নবান্নের তরফে , জেলাশাসকদের কাছে সেই মর্মে বার্তাও পৌঁছেছে ।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে , মুখ্যমন্ত্রী সোমবার বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন । শিলিগুড়ি পৌঁছেই উচ্চপর্যায়ের বৈঠকটিতে যোগ দেবেন । শিলিগুড়ির অন্যতম প্রশাসনিক ভবন , উত্তরকন্যায় আয়োজিত হবে এই বৈঠক ।

প্রসঙ্গত , পুজোর আনন্দে এবার যোগ দিতে পারেনি উত্তর । কারণ সেই সময় প্রকৃতির রোষে ছারখার হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ । বিচ্ছিন্ন হয়েছিল যোগাযোগ ব্যবস্থা , ধসে গিয়েছিল অনেক এলাকা । মৃত্যু হয়েছিল বহু মানুষের । সেই সময়ই উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর্থিক সাহায্যের । পাশাপাশি , মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া কথাও বলেছিলেন তিনি । এবার সেই বন্যা পরিস্থিতি কেটে যাওয়ার পর , এখন কেমন আছেন , সেখানকার বাসিন্দারা , তা খতিয়ে দেখতেই যাচ্ছেন তিনি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.