জেলা

গাজোলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর জখম পথচারী — ক্ষোভে অবরোধ স্থানীয়দের

শনিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মালদহের গাজোল। বোল্লা কালী মেলা থেকে মালদহমুখে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের দেওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি ছোট গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সড়কের পাশে বসে ছিলেন এক ব্যক্তি। গাড়ির ধাক্কায় তিনি গুরুতর জখম হন। আহতের নাম ওম প্রকাশ সাহা (৪৭)। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বাম্পার বসানোর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়, তৈরি হয় ব্যাপক যানজট।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ প্রশাসন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয়দের দাবি, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত স্পিড ব্রেকার না বসালে আরও প্রাণহানি ঘটবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.