জেলা

এসআইআরের কারণে হারানো ছেলে ফিরে পেলেন হাবড়ার বৃদ্ধ দম্পতি

বঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকে নানান রকম ঘটনা সামনে আসছে । কেউ পড়শি কাকাকে বাবা বানিয়ে দাবি করছে , আবার কেউ শশুরকে বাবা বানিয়ে ফর্ম জমা দিয়েছে । এবার এসআইআরের কারণে হারানো ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ মা বাবা । ঘটনাটি উওর ২৪ পরগনার হাবড়ার । ছেলে খুঁজে পেয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন বৃদ্ধ দম্পতি।

হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত । পেশায় ধান ব্যবসায়ী। গত ২৬ বছর আগে ব্যবসায় লোকসান করে , প্রচুর টাকা ধারদেনা করে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল তার ছেলে তরুণ । তখন পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বৃদ্ধ মা বাবা প্রশান্ত ও সান্তনা । এরপর ২৬ টা বছর পেরিয়ে গেছে । মেয়েদের বিয়ে দিয়েছে , জমি বিক্রি করে ধারদেনার টাকা শোধ করেছেন বৃদ্ধ দম্পতি ।

রাজ্যের এসআইআর চালু হওয়ার পর হাবড়ার ২৫৯ নম্বরের বুথের BLO তপন ধর তাদের বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছিলেন । ছেলের নামেও একটি ফর্ম জমা দিয়েছেন। বৃদ্ধ বাবার আশা , একদিন তার ছেলে ঠিক ফিরবে। তাদের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় BLO দেখেন “‘ম্যাপিং করার সময় দেখতে পাই প্রশান্তবাবুর ছেলে তপনের নাম পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা থেকে ইতিমধ্যে ম্যাপিং করা হয়ে গিয়েছে! অবাক হয়ে গিয়েছিলাম। পশ্চিম মেদিনীপুরের যে জায়গা থেকে তরুণ দত্তের নাম অনলাইনে আপলোড করা হয়েছে, সেখানকার বিএলও-র সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, তরুণ তাঁদের এলাকার ভোটার। তিনি নথি দিয়ে গিয়েছেন।’’

BLO র কাছ থেকে প্রশান্ত জানতে পারে তার ছেলে এখন মেদিনীপুরে থাকে । বিয়ে হয়ে সংসার সাজিয়েছেন তরুণ। ছেলের সঙ্গে যোগাযোগ করে প্রশান্ত জানিয়েছেন , সমস্ত ধারদেনা শোধ হয়ে গেছে সে যেন বাড়ি ফিরে আসে । বৃদ্ধ দম্পতির কথায়, ‘‘এসআইআর না-হলে ছেলেকে দেখতে না পাওয়ার আক্ষেপ নিয়েই চোখ বুজতে হত। এ বার মরে গেলে কোনও আক্ষেপ থাকবে না।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.