দেশ

ভারতে রাস্তা তৈরি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের নামে ! কি কেনো ? হঠাৎ কি কারণে এই উদ্যোগ সরকারের !

ভারতে তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা ! রাস্তার নাম দেওয়া হচ্ছে , ‘ডোনাল্ড ট্রাম্প এভিনিউ’ । কিন্তু ভারতে কেন মার্কিন প্রেসিডেন্টের নামে রাস্তা ? আর কোথায়ই বা হতে চলেছে এই রাস্তা ? তেলেঙ্গানার রাজধানী , হায়দ্রাবাদে হতে চলেছে , এই কান্ড । হায়দ্রাবাদে আমেরিকার ৪৫ এবং ৪৭তম প্রেসিডেন্টের নামে হতে চলেছে এই রাস্তা ।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত ? তেলেঙ্গানা সরকারের সিদ্ধান্ত , শহরের যে রাস্তায় মার্কিন দূতাবাস রয়েছে , বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সেই রাস্তার নামকরণ হবে । জানা গিয়েছে , তেলেঙ্গানা সরকারের তরফে , বিদেশ মন্ত্রক এবং মার্কিন দূতাবাসকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত ২০২৫ সালের শুরুতেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলনে ভাষণ দিয়ে জানিয়েছিলেন , বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ মেনে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির নামকরণ করা হবে। এবার বাস্তবেই সেই উদ্যোগ রেবন্ত রেড্ডির। ভারতের অগ্রগতির প্রতীক হিসাবে রাস্তার নামকরণ করা হবে ট্রাম্পের নামে । উল্লেখ্য , হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তা রিডিয়াল রিং রোডের নামকরণ করা হবে পদ্মশ্রী রতন টাটার নামেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.