নিজস্ব সংবাদদাতা: মর্মান্তিক বললে এককথায় কম হবে। গতকাল করমন্ডল এক্সপ্রেসের দূর্ঘটনায় ক্রমশ মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ওড়িশার বালেশ্বরের কাছে একই লাইনে করমন্ডল এক্সপ্রেস সহ আরোও একটি ট্রেন এবং একটি মালগাড়ী এসে পড়ায় এই দূর্ঘটনা।
কি ভাবে একই লাইনে একসাথে ট্রেন এলো তা নিয়ে তদন্তে রেল দপ্তর। ডিউটিতে গাফিলতির অভিযোগ উঠছে ইতিমধ্যে।
দূর্ঘটনার তীব্রতা এতটাই ছিলো যে করমন্ডল এক্সপ্রেসের বগি গুলি অন্য ট্রেনের বগির উপরে উঠে যায়। সেই সাথে বাকী বগি গুলোর প্রায় সমস্ত লাইনচ্যুত।
মূলত দক্ষিনভারতে চিকিৎসা করাতে যাওয়ার জন্য রুগী সহ রুগীর আত্মীয় পরিজনের সংখ্যা এই ট্রেনে বেশী ছিলো। ইতিমধ্যে দেহ খুঁজে বের করতে স্নিফার ডগ কে নামানো হয়েছে।
দূর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দূর্ঘটনা নিয়ে গতকালই তিনি টুইট করেছেন। নবান্ন থেকে কন্ট্রোল রুম খুলেছেন। আর এদিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী এই দূর্ঘটনা ভয়াবহ বললেও কম হবে। দূর্ঘটনাস্থলে কান্নার রোল পড়েছে। উদভ্রান্তের মতো মৃত যাত্রীদের আত্মীয় স্বজন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে কারো কাটা মাথা, কারো দেহাংশ, যা চোখে দেখার মতো পরিস্থিতি নয়।







