নিজস্ব সংবাদদাতা : আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীওড়িশার বালেশ্বরে যাচ্ছেন । আজই তিনি দুর্ঘটনাস্থলেই জরুরি বৈঠক করবেন । পাশাপাশি আহতদের সঙ্গে দেখা করবেন । ওড়িশায় ৩টি ট্রেনের দুর্ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটে। একই সঙ্গে একটি মালগাড়িও দুর্ঘটনাগ্রস্ত হয় । এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ওড়িশার বালেশ্বর এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে যেমন রেল দুর্ঘটনায় উদ্ধারকাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত বিষয়ে বৈঠকে আলোচনা করতে পারেন । ইতিমধ্যেই রেল এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে । এই পরিস্থিতিতে সরকারের প্রধান হিসাবে ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রীম নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওড়িশার উদ্দেশে রওনা দিয়েছেন ।
দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । অবশ্য শুক্রবার রাতে টুইট করে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। এরপর শনিবার সকালে ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ রেলের পদস্থ আধিকারিকরা । ঘটনাস্থলে যাওয়ার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার সকালে দুর্ঘটনাস্থলে যান ।
সূত্রের খবর, শনিবার ভোর পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১ এবং আহত ৯০০ জনেরও বেশি। পাশাপাশি রেল সূত্রে খবর , শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮। আহত ৬৫০ জনেরও বেশি। উদ্ধারকাজ জোরকদমে চলছে । প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত এগোবে, নিহত এবং আহতের সংখ্যা আরও বাড়বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে অনেক যাত্রী এখনও আটকে রয়েছেন এমনটা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।







