নিজস্ব সংবাদদাতা : বালেশ্বরে ৩টি ট্রেনের ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে আজও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল। আপ ও ডাউন দুটি লাইনেই ট্রেন বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে রেললাইন পাতা হয়েছে । রবিবার রাতে সবেমাত্র নতুন লাইন দিয়ে মালগাড়ির ট্রায়াল রান হয়েছে । যদিও সোমবার সকাল থেকে বন্দে ভারত-সহ বেশ কিছু ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু এখনও রেললাইনের কাজ সম্পূর্ণ হয়নি। বৈদ্যুতিকরণের কাজ চলছে। বালেশ্বর লাইনে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি।
উল্লেখ্য ট্রেনগুলি নির্দিষ্ট গতির তুলনায় ধীর গতিতে চলছে। তাই শনি, রবির পর আজ সোমবার আবারও বালেশ্বর আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ।
আজ বালেশ্বর আপ ও ডাউন লাইনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেই ট্রেনের তালিকা দেখে নেওয়া যাক একনজরে…
১) ১২৮৪১ শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস,
২) ০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল ট্রেন,
৩) ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
৪) ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস,
৫) ১২৮৯২ পুরী-ভাংরীপোসি এক্সপ্রস,
৬) ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস,
৭) ২২৮৪১ সাঁত্রাগাছি- তামবারাম অন্ত্যোদয় এক্সপ্রেস,
৮) ১৮৪০৯ শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস,
৯) ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস,
১০) ০৮০০৮ ভাঞ্জপুর-শালিমার স্পেশাল ট্রেন,
১১) ১২৮৩৭ হাওড়া-পুরী এক্সপ্রেস এবং
১২) ১২৬৬৫ হাওড়া- কন্যাকুমারী এক্সপ্রেস
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বর থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বেলাইন হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেস। ইঞ্জিন-সহ ৩টি বগি ছাড়া বাকি কামরাগুলি একেবারে দুমড়ে-মুচড়ে চারদিকে ছিটকে পড়ে। সূত্রের খবর, এই দুর্ঘটনায় ২৯১ জনের মৃত্যু হয়েছে এবং আহতের হয়েছে ১০০০-এরও বেশি । এই ভয়াবহ দুর্ঘটনা এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ।







