বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পর নদীয়ার সভা থেকে মোদির বার্তা ,”বিহার হয়েই মা গঙ্গা পশ্চিমবঙ্গে এসেছেন…” বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই বিজেপির প্রধান লক্ষ্য , বিহারের পর টার্গেট বাংলা । এদিনও একই কথা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে , ‘‘বিজেপি-কে একটা সুযোগ দিন। দেখুন কী উন্নয়ন করি।’’ শনিবার সকালে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নেমে , হেলিকপ্টার করে তাহেরপুরের উদ্দ্যেশে রওনা দিয়েছিলেন। যদিও ঘন কুয়াশার জন্য সভায় উপস্থিত থাকতে পারেননি তিনি। ফোনের মাধ্যমে সভায় বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী মোদি।
এদিন বিহারে ‘জঙ্গলরাজ’ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন , ‘‘বাংলায় মহা জঙ্গল রাজ চলছে। পশ্চিমবঙ্গের সব শহর গলি সব জায়গার মানুষ বলছে ‘বাঁচতে চাই বিজেপি তাই’।’’ তিনি আরো বলেন, ‘‘মোদি আপনাদের বিকাশের জন্য নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছে । পশ্চিমবঙ্গের বিকাশের জন্য মোদি জি আছে। তৃণমূল মোদি বিরোধিতা করছেন তো হাজার বার করুন। কিন্তু একারণে বাংলার উন্নয়ন আটকে যাচ্ছে।’’
এরপরেই জনগণের উদ্দেশ্যে প্রধানন্ত্রীর আবেদন, ‘‘মোদি বিরোধিতা করুন কিন্তু বাংলার মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করবেন না । তাই একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন।’’ তাঁর কথায়, “তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কিছু জায়গায় দেখলাম গো ব্যাক মোদি লেখা আছে। বাংলার প্রতি গলিতে লেখা থাকবে গো ব্যাক অনুপ্রবেশকারী। এরাজ্যের সরকার গো ব্যাক মোদি লিখতে পারে কিন্তু গো ব্যাক অনুপ্রবেশকারী লিখতে পারে না।’’







