জেলা

জীবিত হয়েও ‘ মৃত ‘ , ‘ নিখোঁজ ‘ , খসড়া তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়ে মণ্ডল পরিবার

খসড়া তালিকা প্রকাশ হতেই ক্ষোভে ফেটে পড়ে আসানসোলের সালানপুরের মণ্ডল পরিবার। জীবিত ব্যক্তি হয়ে গেলেন ‘ মৃত ‘ ।পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের মাজি পাড়ার বাসিন্দা ভিমচন্দ্র মণ্ডল। তার বয়স ৭০ এর কাছাকাছি। খসড়া তালিকা প্রকাশ হতেই, ভিমচন্দ্র তার নাম দেখতে পায় বাদের তালিকায়। তার নামের পাশে লেখা আছে ‘ মৃত ‘ । সন্টু মণ্ডল হলেন তৃণমুলের বুথ সভাপতি। ভিমচন্দ্র মণ্ডল তার বাবা। তাদের সঙ্গে একই বাড়িতে থাকতেন তার পিসি সারথি মণ্ডল। তার বয়স ৮৮।

এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় , সন্টুর বাবা ও পিসির নাম রয়েছে বাদের তালিকায়। তার বাবার নামের পাশে লেখা ‘ মৃত ‘ , এবং তার পিসির নামের পাশে লেখা ‘ নিখোঁজ ‘ । যা দেখে ক্ষোভে ফেটে পড়েন সন্টু মণ্ডল। তিনি বলেন , “গত ২৮ নভেম্বর আমরা সবাই একসঙ্গে ফর্ম জমা দিয়েছি। এখানে জন্মেছি, এখানেই বড় হয়েছি। বাবা স্থানীয় হাসপাতালের কর্মী ছিলেন। এই সব কিছুর পিছনে বিজেপির হাত রয়েছে। ওদেরই চক্রান্ত। আমরা তো এখানে তৃণমূল পরিবার বলেই পরিচিত। এই খবর পাওয়ার পর থেকে বাবা খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন, পিসিও চুপচাপ হয়ে গিয়েছেন।”

যদিও এই ঘটনার পরেই ওই বুথের বিএলও সঞ্চিতা সাহা যোগাযোগ করেন মণ্ডল পরিবারের সঙ্গে । তিনি সন্টু মণ্ডলের বাবা ও পিসির নাম খসড়া তালিকায় তুলে দেওয়ার আশ্বাস দেন। বিএলও সঞ্চিতা সাহা বলেন, “এই জায়গাটা আমার জন্যে নতুন। যাঁরা বিএলএ ছিলেন, তাঁরা সহযোগিতা করেননি। তার মধ্যেও আমরা কাজ করছি। এর মাঝেই এমন একটা ভুল হয়ে গিয়েছে। কিন্তু তা নিয়ে চিন্তার তো কোনও কারণ নেই। এটা তো আর চূড়ান্ত তালিকা নয়।” এই ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, “এরকম কিছু টেকনিক্যাল ত্রুটি হতেই পারে। এর নেপথ্যে চক্রান্তের তো কোনও কারণ নেই। বিএলও-কে তো আর বিজেপি নিয়োগ করে না। পেটে শিক্ষা থাকলে এমন কথা বলত না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.