জেলা

বড়দিনের আবহেও বন্ধ থাকবে গ্লেনারিজ? বড় রায় বিচারপতি অমৃতা সিনহার

পর্যটকদের কাছে , দার্জিলিং মানেই গ্লেনারিজ। দার্জিলিং গিয়ে গ্লেনারিজের সামনে ছবি তোলেননি বা গ্লেনারিজে ব্রেকফাস্ট করেননি , এমন পর্যটক হয়তো কেউই নেই। কিন্তু সম্প্রতি এক নোটিশে , তালা ঝুলিয়ে দেওয়া হয় গ্লেনারিজের বারে । আর রাত পেরোলেই , বড়দিন , সেক্ষেত্রে এই সময় , গ্লেনরিজের পানশালা বন্ধ করে দেওয়ায় বড়সড় ধাক্কারই সম্মুখীন হতে চলেছিল কর্তৃপক্ষ। কিন্তু অবশেষে সুখবর ।

বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে , সাময়িক স্বস্তি পেল কর্তৃপক্ষ । বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ , ২৪ ডিসেম্বর , বিকেল ৫ টা থেকে , ১২ জানুয়ারি পর্যন্ত , গ্লেনারিজের পানশালা খোলা রাখা যাবে । তবে ৫ জানুয়ারি ফের সার্কিট বেঞ্চে উঠবে এই মামলা ।

গত ৪ ডিসেম্বর ,আবগারি বিধি না মানার অভিযোগে গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে আবগারি দফতর। তারপরেই চারদিন পর সিল করে দেওয়া হয় বারটি। যার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করে বার কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে এবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ রায় দেয়, ১২ জানুয়ারি পর্যন্ত বার চালু রাখার জন্য।

উল্লেখ্য , পুলিশেরও দাবী ছিল , গ্লেনারিজের বার আবগারি আইন অমান্য করেই চলত। পাশাপাশি গ্লেনারিজে যে নিয়ম করে গানের আসর বসত , তার জন্যও অনুমতি নেওয়া ছিল না বলে অভিযোগ পুলিশের। যদিও গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড সবটাকেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.