রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগে বারংবার মুখ পুরেছে রাজ্য সরকারের। এমনকি এসএসসি মামলায় চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজারের বেশি মানুষ। তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় কিছুটা স্বস্তিতে পাহাড়ে শিক্ষক নিয়োগ হওয়া ৩১৩ জন শিক্ষক। কলকাতার উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের রায়কে স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
বর্তমানে এসএসসি ও টেট দুর্নীতি মামলা নিয়ে বেশ অস্বস্তিতে রাজ্য সরকার। এরই মধ্যে এই মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ দার্জিলিং পাহাড়ের GTA এলাকার মোট ৩১৭ জন শিক্ষকের নিয়োগ অবৈধ বলে ঘোষণা করেন তিনি। যার জন্য চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশে মাথায় আকাশ ভেঙে পরেছিল চাকরিহারাদের। এবার সেই রায়তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দুর্নীতির অভিযোগে যাঁদের চাকরি বাতিল হয়েছিল, তাঁদেরকে আগামী ১২ সপ্তাহের জন্য চাকরি বাতিলের নির্দেশকে স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন।
আদালতের পর্যবেক্ষণে, নিয়োগ প্রক্রিয়ায় আইন মানা হয়নি। ওই নিয়োগ করেছিল গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। সেই নিয়েই শুরু হয় আইনি জটিলতা। এমনকি এই মামলার সূত্রপাত ঘটে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের অভিযোগে। GTA এলাকায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়। প্রথম দিকে দেশের সর্বোচ্চ আদালতের তরফে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ খারিজ করে। তবে সব মিলিয়ে বলাই যায়, আপাতত চাকরি সুরক্ষিত রয়েছে ৩১৩ জন শিক্ষকের। পরবর্তীতে এই মামলার জল কোন দিকে গড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের।







