কলকাতারাজনীতি

টানা ১২ ঘন্টা অভিযানের পর বেরোলো ইডি , গাড়ি বেরোতেই উঠলো জয় বাংলা স্লোগান, এলাকা ছাড়লেন সুজিত বসুরাও

১২ ঘন্টা টানা অভিযানের পর , অবশেষে বেরোলো ইডি। বৃহস্পতিবার সকালে রাজ্যের শাসকশিবিরের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা I-PAC-এর অফিসে যখন ইডি অভিযানে ঢুকেছিল, তখন অফিসে ছিলেন মাত্র কয়েকজন কর্মী , কিন্তু দিনশেষে ১২ ঘন্টা পর চিত্রটা পুরোপুরি ভিন্ন । ইডি আধিকারিকদের বেরোনোর সময় সময় I-PAC-র অফিসের নীচে শুধুই কালো মাথা , পা রাখার জায়গা পর্যন্ত নেই। কোথাও পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী , একেবারে লোকারণ্য। দিনভর রাজনৈতিক চাপানউতোরের একেবারে ফুটে উঠলো I-PAC অফিসের নিচে ।

বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে, ইডি আধিকারিকরা I-PAC অফিস থেকে বেরন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে ছিল বেশ কিছু নথি। ১১ তলা থেকে নীচে নেমে , নথি গুলি পার্কিংয়ে গাড়িতে রেখে দেন । আর তারপরেই বাইরে থেকে ওঠে প্রশ্ন, ‘কী নিয়ে যাচ্ছে ইডি?’

ওঠে ‘ জয় বাংলা ‘ স্লোগানও । ইডি আধিকারিকরা যখন পার্কিং থেকে গাড়ি নিয়ে রাস্তায় ওঠে, সেই সময়ই তৃণমূলের কর্মী-সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। উল্লেখ্য এদিন ইডি আধিকারিকরা বেরিয়ে যেতেই এলাকা ছাড়েন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রীরাও। বিধায়ক সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী , যারা বেলা থেকেই I-PAC অফিসের নিচে ছিলেন , তারাও ইডি বেরতেই রওনা দেন ।

প্রসঙ্গত এদিন যখন I-Pack ও প্রতীক জৈনের বাড়িতে অভিযান চলে , তখন খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । মমতা বন্দ্যোপাধ্যায় খালি হাতে গেলেও , যখন তিনি প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোন , তাঁর হাতে , কিছু নথি , হার্ড ডিস্ক ও একটি ল্যাপটপ দেখা যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ , “ভোটের কৌশল ছিনতাই করেছে। ওরা সব তথ্য ট্রান্সফার করছে। এটাকে আমি অপরাধ বলে মনে করি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.