রাজ্য

পঞ্চায়েত ভোট নিয়ে দিলীপের সাবধানবানী !

নিজস্ব সংবাদদাতা : মনোনয়ন জমার দিন যত এগোবে, ততই তৃণমূলের মধ্যে মারামারি দ্বন্দ্ব বাড়বে, এমনই মত BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের। রবিবার সাত সকালে নিউ টাউন ইকো পার্কে প্রতিদিনের মতো তিনি প্রাতঃ ভ্রমণে আসেন।

প্রাতঃ ভ্রমণ সেরে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান, “তৃণমূল তো এখন নিজেরা মারামারি করছে। কাল থেকে যখন ব্যাপকভাবে শুরু হয়ে যাবে মনোনয়ন জমা, তখন আরও ব্যাপক গণ্ডগোল হবে। তৃণমূলের কে টিকিট নেবে তাই নিয়ে মারামারি, কে মনোনয়ন জমা দেবে তাই নিয়ে মারামারি। একাধিক মনোনয়ন হবে নির্দল প্রার্থী দেবে, মারামারি চলতে থাকবে। তার সঙ্গে বিরোধীদেরও মারবে ওরা। বীরভূম উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলা সব উপদ্রুত অঞ্চল। দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার থেকে বিস্তীর্ণ এলাকা এগুলো উপদ্রুত অঞ্চল এখানে কখনই আইনশৃঙ্খলা ঠিক থাকে না। আর রাজনীতিটা সমাজবিরোধীরাই করে। সেটাই হচ্ছে এখন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.