দিল্লীতে তৃনমূলের কর্মসূচী নিয়ে সৌগত রায় জানান,
খুব খারাপ অভিজ্ঞতা। একজন মন্ত্রী মিথ্যে কথা বলবে এটা আমরা ভাবিনি।
পুর্নমন্ত্রী আগেই পালিয়ে গিয়েছিলেন। রাষ্ট্রমন্ত্রী আমাদের সময় দিয়েছিলেন। কিন্তু সাড়ে আটটার সময় আমাদেরকে জানায় মন্ত্রী চলে গেছে। আমরা কৃষি ভবনে বসে পড়ি। পুলিশ এসে জোর করে তুলে দেয়। আমাদের মূল আন্দোলন ১০০ দিনের কাজ করা লোকেদের টাকা আদায় করা।
গিরিরাজ সিং ছিলনা। ও মিথ্যাবাদী, ভীতু। মন্ত্রী বসে ছিল তো দেখা করলে না কেন? আগে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলো। শুভেন্দু অধিকারী তো একটা দালাল। এগুলো সব নরেন্দ্র মোদী আর অমিত শাহর নির্দেশ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে ই ডি র ডাক প্রসঙ্গে বলেন নরেন্দ্র মোদির দুই ভাই, ইডি আর সিবিআই।







