ক্রাইমজেলা

৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ! অভিযোগের তীর গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

৯ বছরের নাবালিকাকে ধর্ষণ ! ধর্ষনের অভিযোগ , গৃহ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে । ঘটনা , লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরের । ৯ আগষ্ট ঘটনাটি ঘটে । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ । বৃহস্পতিবার ধৃত স্বামীকে আদালতে তোলা হবে বলে খবর।

জানা গিয়েছে, ঘটনার দিন গৃহ শিক্ষিকা গিয়েছিলেন বাপের বাড়িতে । বাড়িতে একাই ছিলেন গৃহ শিক্ষিকার স্বামী। তখন ওই ৯ বছরের শিশুটি , এক বন্ধুকে নিয়ে শিক্ষিকার বাড়িতে যায় বেতন দিতে । টাকা খুচরো করতে সময় লাগবে বলে বন্ধুকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । তারপরেই নির্যাতিতাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে ।

শিশুটি বাড়ি ফিরে , কান্নায় ভেঙে পড়লে , তাকে তড়িঘড়ি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তারপর পরিবারের তরফে , অভিযুক্তের বিরুদ্ধে , লিলুয়া থানায় , অভিযোগ দায়ের করা হয় । পুলিশও তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় , অভিযুক্তকে গ্রেফতার করে , এবং আজ তাকে আদালতে পেশ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.