রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজর অভিষেক পত্নী রুজিরার ওপর

এর আগেও অনেকবার কয়লা চুরি মামলা নিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায় কে তলব করেছিল ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম বার ডাক পড়লো রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সামনের সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাকে।
ইডি সূত্রে জানা গেছে, এদিন রুজিরার বয়ান নথিভুক্ত করা হবে।

৩রা অক্টোবর লিপস এন্ড বাউন্স কোম্পানির তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরায় তিনি আসতে পারবেন না, তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। লিপস এন্ড বাউন্স কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য শুধু অভিষেক কেই নয়, তার মা লতা ব্যানার্জি ও বাবা অমিত ব্যানার্জিকেও ডেকে পাঠিয়েছিল ইডি। এর আগে লিপস এন্ড বাউন্স কোম্পানির চেয়ারম্যান লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব চেয়েছিল ইডি। কিন্তু “এই তদন্তের নিট ফল শূন্য” বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তার দাবি এই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য জমা করতে পারেনি ইডি। এই মামলার শুনামি হওয়ার কথা ছিল ২৯ শে সেপ্টেম্বর।

১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে ২ ও ৩ তারিখ দিল্লিতে কর্মসূচিরত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩ রা অক্টোবর অভিষেকের আইনজীবী কোর্টে বলেন এর আগেও অনেকবার কর্মসূচির দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তলব করা হয়েছে, তিনি কর্মসূচি বাতিল করে সেই তলবে হাজিরা দিয়েছেন। কিন্তু এইবার এত বড় কর্মসূচি তার পক্ষে বাতিল করা সম্ভব হয়নি। অন্যদিকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক ব্যানার্জি। তার দাবি আমার কাছে ১০ বছরের পুরনো নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে,সেগুলি জোগাড় করার জন্য আমার একটু সময় দরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.