শিলিগুড়িতে ভয়ানক আকার ধারন করেছে ডেঙ্গি। গতকাল শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের।
শিলিগুড়ি শহরের চারিদিকে ভয়াবহ আকার ধারন করেছে ডেঙ্গি।একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে, আর ক্ষোভ বাড়ছে মানুষের। এদিকে ডেঙ্গি নিয়ে বতর্মান পুরবোর্ডকে দুষছে বিজেপী এবং সিপিএম।
সিপিএম এর জীবেশ সরকার জানিয়েছেন সরকার ডুবে আছে উদ্বোধন এবং সম্বর্ধনায়, কি করে জানবে সাধারন মানুষের যন্ত্রনা। ডেঙ্গি নিয়ে বর্তমান বোর্ডকে বিধলেন বিজেপীও। বিজেপীর পক্ষ থেকে জানানো হয়েছে তৃণমূল ইচ্ছা করে মানুষের বিড়ম্বনা বাড়িয়ে তুলছে। এই ভয়াবহ পরিস্থিতি ডেঙ্গুকে নিয়ে শিলিগুড়িতে আগে হয় নি। যেখানে গোটা রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গির সংক্রমন সেখানে রাজ্য সরকারের কি ভূমিকা আছে। শিলিগুড়ির বোর্ডেরই বা কি ভূমিকা আছে? যেখানে তৃণমূল বোর্ডের ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে দাড়ানোর কথা সেখানে পুরবোর্ড একেবারেই উদাসীন। অবিলম্বে যদি তারা ব্যাবস্থা না করে তবে তাদের মুখ লুকানোর জায়গা থাকবে না।







