রাজনীতিরাজ্য

বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডার ১৫০০ থেকে হবে ৩০০০ ! বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

একইদিনে লক্ষ্মীর ভান্ডার ১০০০ থেকে হলো ১৫০০ , আবার ১৫০০ থেকে ৩০০০ ! ক্ষমতার বদল ঘটলেই লক্ষ্মীর ভান্ডার ১৫০০ থেকে ৩০০০ করার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর ।

রাজ্য বাজেটের দিনই , বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু বললেন , “আমি আমাদের সংকল্পপত্র কমিটির কনভেনরকে পাশে দাঁড় করিয়ে বলছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে পয়লা জুনের আগে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢোকাব।”

শুভেন্দু অধিকারীর মতে , “লক্ষ্মীর ভান্ডার কেবলমাত্র ভোটের কথা মাথায় রেখে করা হয়েছে। সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার আইপ্যাকের বুদ্ধিতে মার্চের মধ্য়ে ঢুকিয়ে দেবে। অসৎ উদ্দেশেই এই ভোট-অন-অ্যাকাউন্টটা পেশ হয়েছে। আর গোয়াতে ওরা মহিলাদের পাঁচ হাজার টাকা দেবে বলেছিল, কিন্তু বাংলায় মহিলাদের দেড় হাজার টাকা দেয়, কেন? আমি অধিবেশনে প্রশ্ন তুলেছি।”

প্রসঙ্গত , বিধানসভা ভোটের পূর্বে নারী ভোট ব্যাংককেই হাতিয়ার করতে , ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে বড় ঘোষণা করে সরকার । এদিন লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয় । অর্থাৎ এবার থেকে লক্ষ্মীর ভান্ডারে মহিলারা পাবেন ১৫০০ টাকা করে এবং তফশিলি জাতি-উপজাতির মহিলারা পাবেন ১৭০০ টাকা করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.