নিজস্ব সংবাদদাতা : ভোট ঘোষনা হতেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে এসেছে ভাঙড়। ভাঙড়ের অশান্তি এমনকি মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য।
‘ভোটের আগে হিংসায় মৃতের সংখ্যা দেখে হতবাক’। আজ শুক্রবার ভাঙড়ে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কড়া বার্তা, ‘গণতান্ত্রিক নির্বাচনে হিংসার কোনও স্থান নেই। আদালতের রায় অক্ষরে অক্ষরে মানতে হবে’।
যেদিন থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হয়েছে, সেদিন থেকে উত্তপ্ত ভাঙড়। কেন? অভিযোগ, মনোয়ন পেশ করতে বাধা দেওয়া হচ্ছে ISF প্রার্থীদের। পরিস্থিতি চরম আকার নিল এদিন। ভাঙড়ে ২ নম্বর বিডিও অফিসের সামনে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ল। সঙ্গে গুলি। গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত মৃত ২। একজন ISF কর্মী, আর একজন তৃণমূলকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ভাঙড় যাওয়া বলে সুত্রের খবর।







