কিছুদিন আগেই নিপা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল রাজ্যে । বারাসাতে আক্রান্ত হয়েছিলেন দুই স্বাস্থ্যকর্মী । আর এবার রাজ্যে প্রথম নিপা ভাইরাসে মৃত্যু হল । বারাসাতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন , ওই দুই স্বাস্থ্যকর্মীর মধ্যেই একজনের মৃত্যু হয়েছে ।
চলতি বছরের শুরুতেই , ওই দুই স্বাস্থ্যকর্মী নিপা আক্রান্ত হয়ে , বারাসাতের বেসরকারি হাসপাতালেই চিকিৎসারত ছিলেন । ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর , এবার একজনের মৃত্যু হলো। জানা গিয়েছে মৃত স্বাস্থ্য কর্মী , কাটোয়ার বাসিন্দা । নিপা আক্রান্ত হওয়ার পর , প্রথমে তার জ্বর ও ডায়রিয়া হয় , পড়ে শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে । আইসিইউ তে ভর্তি ছিলেন তারা । দুই স্বাস্থ্যকর্মীকেই রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে । পরে অবশ্য একজন ছাড়া পেয়ে গিয়েছিলেন।
প্রসঙ্গত যে স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে , তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন , তবে নিপার প্রভাব তার শরীরে ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়ে তার।
উল্লেখ্য , চিকিৎসকদের কথায় , খেঁজুরের রস বা বাদুড় খায় , এমন ফল থেকেই নিপা ভাইরাস ছড়ায় । নিপা ভাইরাসে আক্রান্ত হলে , প্রথমে জ্বর, সর্দি কাশি মাথা ধরার লক্ষণ দেখা যায় । আর তারপর নিপা প্রভাব ফেলে , শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর ।







