রাজ্য

এবার কেন্দ্রের কাছে সুরক্ষা চেয়ে আর্জি নওশাদের !

নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকার জেড প্লাস নিরাপত্তা দিয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। অন্য দিকে, ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি নিজের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি করেছেন । পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পরেই উত্তাল হয়ে উঠেছে ভাঙড়। সংবাদের শিরোনামে উঠে এসেছে শাসকদল তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা। যদিও তৃণমূলের হয়ে ভাঙর বিধানসভা এলাকার সংগঠনের দেখভাল এবং রাজনৈতিক জমি উদ্ধারের দায়িত্বে রয়েছেন বিধায়ক শওকত এবং বিরোধী শিবিরের নেতৃত্বে আইএসএফ বিধায়ক নওশাদ। এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সংবাদমাধ্যমে । লাগাতার বিবৃতির পাল্টা বিবৃতি চলছে। যার জেরে প্রায়শই ভাঙড়ে দু’দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে যাচ্ছে ।

তাই আগে থেকে পরিস্থিতি বুঝে ক্যানিং পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকতকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। বিধায়ক শওকত জানান , ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করেছেন। যেমন , ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু রাজনৈতিক ব্যক্তি যে কর্মকাণ্ড চালাচ্ছেন,সেই জন্য আমাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা জড়িত, তাদের গ্রেফতার করতে হবে।’’ এছাড়াও তিনি বলেছেন , এই নিরাপত্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

যদিও নওশাদের ঘনিষ্ঠ সূত্র খবর , এখনও তাঁদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনও বার্তা আসেনি। তবে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আসলে আইএসএফ বিধায়ককে কোনও নিরাপত্তা দেওয়া হবে কিনা তা-ও এখনও তাঁদের অজানা রয়েছে । তবে শাসক দল তৃণমূল , আইএসএফ বিধায়ক কেন্দ্রের কাছে নিরাপত্তা চাওয়ায় আক্রমণ শানিয়েছে । এখন আইএসএফ নেতৃত্বের মনে প্রশ্ন ওঠছে, যাঁরা শওকতের মত নেতাকে নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছেন, তাঁদের কাছ থেকে আদৌ নওশাদ নিরাপত্তা পাবেন কিনা। তাই ভাঙরের বিধায়ক রাজ্য সরকারের কাছে আর্জি না জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সুরক্ষার আর্জি জানিয়েছেন । এর পাশাপাশি নওশাদ নিজের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবিতে হাই কোর্টেও মামলা করছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.