কলকাতারাজনীতি

আর জি কর ইস্যুই বিজেপির হাতিয়ার ! পানিহাটি আসন থেকে প্রার্থী হচ্ছেন অভয়ার মা ?

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি । আর এবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পালা। তবে তার আগেই রাজনৈতিক মহলে একটি জোর গুঞ্জন সামনে আসছে । পানিহাটি শিবির থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন অভয়ার মা ! রাজনৈতিক মহলের একাংশের দাবী ভোটে লড়তে আর জি কর আবেগকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির । এই বিষয় নিশ্চিত করেছেন অভয়ার মা নিজেই । তিনি সাফ জানিয়েছেন , মেয়ের সুবিচারের জন্যই , তিনি বিজেপির হয়ে ভোটে লড়বেন ।

বিরোধী দলনেতা এবং অভয়ার বাবা মায়ের যোগাযোগ , বারংবারই নির্বাচনী মহলে প্রশ্ন তুলছিল যে , ভোট ময়দানে নামতে চলেছেন তাঁরা ? কিছুদিন আগে , অর্জুন সিং তাদের বাড়িতে যাওয়ায় , গুঞ্জন আরও জোরালো হয় । তবে সেই সময় অবশ্য , অভয়ার বাবা মা জানিয়েছিলেন , তারা রাজনীতির ময়দানে নামছেন না ।

কিন্তু বৃহস্পতির সকালে , খেলাটা পুরোই ঘুরে গেল । একেবারে ভোটে দাঁড়াচ্ছেন আর জি কর কান্ডের অভয়ার মা । শোনা যাচ্ছে , পানিহাটি আসন থেকেই ভোটে লড়বেন তিনি । তৃণমূলের গড় হিসেবে পরিচিত , পানিহাটিকে নিজেদের দখলে করতেই বিজেপির এই পদক্ষেপ বলে দাবী করছে , রাজনৈতিক মহলের একাংশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.