হলিউডের গ্ল্যামারের মঞ্চে ২০২৬ সালের অস্কার রাত হয়ে রইল এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে জিতে ইতিহাস গড়লেন Autumn Durald Arkapaw—প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে এই সম্মান তাঁর ঝুলিতে।
Ryan Coogler পরিচালিত ‘Sinners’ ছবির জন্যই এই সাফল্য। ছবিটি ১৬টি মনোনয়ন পেয়ে আগেই আলোচনায় ছিল, কিন্তু ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আওটামের জয় সেই সাফল্যকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। এই জয় শুধু ব্যক্তিগত নয়, বরং দীর্ঘদিনের পুরুষ-প্রাধান্য ভেঙে একটি শক্তিশালী বার্তাও দেয়।
ফিলিপিনো ও ব্ল্যাক ক্রেওল শিকড় থেকে উঠে আসা আওটামের যাত্রা শুরু ফটোগ্রাফি দিয়ে। পরে লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয-তে পড়াশোনার সময়ই চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয়। বিশেষ করে Ellen Kuras-এলেন কুরাসের এর কাজ তাঁকে অনুপ্রাণিত করে। এরপর আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফিতে প্রশিক্ষণ নিয়ে তিনি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন।







