বিশ্ব

রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ—বিজ্ঞানীদের ঘিরে আতঙ্কে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র-এ একের পর এক পারমাণবিক ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের নিখোঁজ হওয়া এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েক মাসে অন্তত ১০ জন বিজ্ঞানীর এই রহস্যজনক নিখোঁজে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, পৃথক ঘটনাগুলির মধ্যে একটি অদ্ভুত ‘প্যাটার্ন’ নজরে আসছে। যদিও এখনও নির্দিষ্টভাবে কোনও যোগসূত্র প্রমাণিত হয়নি, তবুও বিষয়টি প্রশাসনের কাছে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে।

নিখোঁজদের তালিকায় রয়েছেন নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি-র সিনিয়র প্রকৌশলী মনিকা জাসিন্তো রেজার, যিনি ২০২৫ সালের জুনে ক্যালিফোর্নিয়ায় হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। একইভাবে পারমাণবিক নিরাপত্তা প্রকল্পে যুক্ত বিজ্ঞানী স্টিভেন গার্সিয়া-ও আগস্ট মাসে রহস্যজনকভাবে উধাও হয়ে যান।

তদন্তের আওতায় আনা হয়েছে লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি-র প্রাক্তন কর্মী অ্যান্থনি চাভেজ এবং মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম নিল ম্যাককাসল্যান্ড-এর নিখোঁজ হওয়ার ঘটনাও। অন্যদিকে, একই গবেষণা কেন্দ্রের দুই বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইওয়াল্ড ও মাইকেল ডেভিড হিকস-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে কংগ্রেসম্যান এরিক বার্লিসন তদন্তে এফবিআই-কে যুক্ত করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, উচ্চ নিরাপত্তাসম্পন্ন প্রকল্পে যুক্ত বিজ্ঞানীদের এই ধারাবাহিক নিখোঁজ বা মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়।

তবে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। একাধিক ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজতে তদন্তকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। রহস্য ঘনীভূত হলেও, সত্য উদঘাটনের অপেক্ষায় এখন গোটা বিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.