বিশ্ব

তেল কেনায় ভারতের স্বাধীনতা, ট্রাম্পের দাবিতে জল ঢালল রাশিয়া

নয়াদিল্লির জ্বালানি নীতি নিয়ে বিভ্রান্তির আর কোনো অবকাশ নেই। ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তাঁদের নিজের। বুধবার এমনই স্পষ্ট বার্তা দিল রাশিয়া। ক্রেমলিন জানিয়ে দিল, ভারতের তেল আমদানির ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নতুন কিছু নয় ও এতে রাশিয়াকে লক্ষ্য করে নেওয়া কোনও পদক্ষেপের প্রশ্নই ওঠে না।

রাশিয়ার প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট জানিয়েছেন অন্য উৎস থেকে তেল কেনা ভারতের দীর্ঘদিনের কৌশলেরই অংশ। এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি দাবির পর। ট্রাম্পের দাবি, একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মতো দেশ থেকে তেল আমদানিতে আগ্রহ দেখিয়েছেন। তবে এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে মস্কো। পেসকভ স্পষ্ট করে জানান, ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ হয়েছে এমন কোনও সরকারি বার্তা এখনও পর্যন্ত ক্রেমলিন পায়নি। আগের দিনও তিনি একই কথা বলেছিলেন যে নয়াদিল্লির তরফে এমন কোনও ইঙ্গিত আসেনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাও বিষয়টিতে সুর মিলিয়েছেন। পাশাপাশি রুশ হাইড্রোকার্বন কেনাবেচা ভারত ও রাশিয়ার ২ দেশের পক্ষেই লাভজনক। এছাড়াও এই সহযোগিতা বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি। জাখারোভা জানান, ভারতের সঙ্গে জ্বালানি ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখতে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত। সব মিলিয়ে রাশিয়ার অবস্থান একেবারেই পরিষ্কার তা স্পষ্ট। তার জ্বালানি চাহিদা মেটাতে যেকোনও দেশের সঙ্গে বাণিজ্য করতে স্বাধীন, এবং তাতে কোনও অস্বাভাবিকতা নেই। একই সঙ্গে, ট্রাম্পের দাবিকে ঘিরে তৈরি হওয়া জল্পনায় জল ঢেলে মস্কো জানিয়ে দিল, ভারতের তরফে এমন কোনও সিদ্ধান্তের কথা তাদের জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.