অফবিট

মাঝবয়সি মহিলারা কেন কম বয়সী পুরুষদের প্রতি আকৃষ্ট হন? বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ

একসময় সমাজে প্রচলিত ধারণা ছিল—সম্পর্ক বা বিয়েতে পুরুষের বয়স নারীর চেয়ে বেশি হবেই। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা ধারণা বদলাচ্ছে। এখন বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মাঝবয়সি মহিলারা নিজেদের চেয়ে কম বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন বা বিয়ে করছেন। এই প্রবণতা নিয়ে কৌতূহলও বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে একাধিক সামাজিক ও মানসিক কারণ রয়েছে। প্রথমত, কম বয়সী পুরুষদের মধ্যে সাধারণত বেশি এনার্জি, ফিটনেস এবং জীবন নিয়ে উৎসাহ দেখা যায়। তারা শারীরিকভাবে সক্রিয় থাকেন এবং নিজেদের গ্রুমিংয়ের দিকেও বেশি নজর দেন, যা অনেক মহিলার কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।

দ্বিতীয়ত, তরুণ পুরুষদের জীবনে পারিবারিক চাপ তুলনামূলকভাবে কম থাকে। অনেকেরই আগের সম্পর্ক, সন্তান বা জটিল দায়িত্ব থাকে না। ফলে সম্পর্কে জটিলতা কম হয় এবং মানসিক চাপও তুলনামূলকভাবে কম থাকে।

মনোবিদদের একাংশ মনে করেন, আজকের নারীরা আগের তুলনায় অনেক বেশি স্বাধীন ও আত্মনির্ভরশীল। তারা এমন সঙ্গী চান, যিনি তাদের ব্যক্তিগত স্বাধীনতা, পেশাগত জীবন এবং সিদ্ধান্তকে সম্মান করবেন। অনেক ক্ষেত্রে কম বয়সী পুরুষরা সম্পর্কে কম নিয়ন্ত্রণমূলক আচরণ করেন বলেও ধারণা রয়েছে।

এছাড়া তরুণদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ, অ্যাডভেঞ্চারপ্রিয় মনোভাব এবং ইতিবাচক মানসিকতা সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলতে পারে।

তবে বিশেষজ্ঞরা এটাও মনে করিয়ে দিচ্ছেন, সফল সম্পর্কের মূল চাবিকাঠি বয়স নয়—পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং বিশ্বাস। বয়সের পার্থক্য থাকলেও, যদি দুই ব্যক্তি একে অপরের প্রতি সৎ এবং দায়িত্বশীল হন, তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া অসম্ভব নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.