রাজনীতি

ভোটের অপেক্ষায় ১৫ পুরসভা, হাওড়া-সহ একাধিক এলাকায় ডিসেম্বরেই নির্বাচনের ইঙ্গিত নবান্নের

দীর্ঘদিন ধরে নির্বাচনহীন অবস্থায় থাকা রাজ্যের ১৫টি পুরসভায় ভোট করানোর প্রস্তুতি শুরু করেছে নতুন রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরেই কলকাতা পুরসভার নির্বাচনের সঙ্গে হাওড়া-সহ বাকি পুরসভাগুলির ভোট করানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ১২ জেলার এই পুরসভাগুলিতে প্রশাসক বসিয়েই পরিষেবা চালানো হচ্ছে। সবচেয়ে বেশি নজরে রয়েছে হাওড়া পুরসভা, যেখানে গত ১৩ বছর ধরে ভোট হয়নি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, শুধু হাওড়া নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা সব পুরসভার নির্বাচন নিয়েই শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তালিকায় রয়েছে দুর্গাপুর, রায়গঞ্জ, ডোমকল, কালিম্পং, হলদিয়া, বালি, ধূপগুড়ি-সহ একাধিক পুরসভা।

তবে ভোট আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা। গত সেপ্টেম্বর থেকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ হয়নি। সচিব ও যুগ্ম সচিব পদও খালি। আগামী ন’মাসে মোট ১২৭টি পুরসভার ভোট হওয়ার কথা থাকায় প্রশাসনিক চাপও বাড়ছে। ফলে পুজোর আগে ভোটের সম্ভাবনা কম বলেই মনে করছে প্রশাসনের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.