জেলা

এই মূহুর্তের বড় খবর! বালিচক স্টেশনে সিগন্যালিং প্রবলেম

বালিচক স্টেশনে সিগন্যালিং প্রবলেম, ব্যাহত ট্রেন চলাচল।আটকে গিয়েছে বেশ কয়েকটি লোকাল ও দূর পাল্লার ট্রেন।এমনকি একই লাইনে দুটি ট্রেনকেও রাখতে হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার বালিচক স্টেশনে সিগন্যালিং সিস্টেমের ওয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় বিঘ্নিত ট্রেন চলাচল। সমস্ত ট্রেন চলছে দেরীতে। হাতে করে ম্যানুয়েল করে ট্রেন চালাতে হচ্ছে এমনটাই রেল সূত্রে খবর।

আপ এবং ডাউন সব ক্ষেত্রেই ট্রেন টাইমের থেকে দেরীতে চলছে। যার ফলে ট্রেন যাত্রীরা পড়ছে বিপাকে। গতকাল এমন দূর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয় খড়গপুর ডিভিশানের বালিচক ষ্টেশানে। বিকেল ৩টা থেকে এই সমস্যা চলতে থাকে। রাত ১১টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে স্বাভাবিক হয়েছে ট্রেন চলচল এমনটাই সুত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.