অফবিটবিশ্ব

ফের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ১২ অগাস্ট আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

পৃথিবীর আকাশে আবারও দেখা যাবে বিরল মহাজাগতিক ঘটনা। আগামী ১২ অগাস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্বের একাধিক অঞ্চল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-র তথ্য অনুযায়ী, ওই দিন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ, ফলে কিছু সময়ের জন্য সম্পূর্ণভাবে আড়াল হয়ে যাবে সূর্য।

গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং পর্তুগালের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে। গ্রহণের সময় দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। স্থানীয় সময় দুপুরের দিকে এই বিরল দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের এপ্রিলে মেক্সিকো, আমেরিকা ও কানাডায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ইউরোপের মূল ভূখণ্ডে দীর্ঘদিন পর ফের এমন দৃশ্য দেখা যাবে। বিশেষ করে স্পেনে ১৯০৫ সালের পর এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতে চলেছে। ফলে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের কাছে ১২ অগাস্টের এই ঘটনাকে ঘিরে উৎসাহ তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.