রাজ্য

নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর তরফ থেকে প্রতিযোগীদের পুরষ্কৃত করার পর্ব !

নিজস্ব সংবাদদাতা: আজ নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর তরফ থেকে প্রতিযোগীদের পুরষ্কৃত করা হল। এই একাডেমীর কর্নধার সোমেশ ঘোষ জানালেন এই অনুষ্ঠান প্রতিবছর হয়ে থাকে।আমাদের নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর তরফ থেকে আমরা বিভিন্ন বিভাগে সফল এবং প্রতিভাবানদের পুরষ্কৃত করি। তিনি আরো জানালেন আমাদের এই একাডেমী থেকে বেরিয়ে বহু প্রতিভাধর শিল্পী জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। সারা দেশে নাম করেছে। বর্তমানে যারা আমাদের এই একাডেমিতে আছেন তারা প্রচণ্ডভাবে প্রতিভাবান।যারা শুধুমাত্র তাদের প্রতিভা দিয়ে শুধুমাত্র দেশের মধ্যেই নয় সারা পৃথিবীতে নিজেদের নাম ছড়িয়ে দিতে পারবে। আজকে নর্থ বেঙ্গল আর্ট একাডেমীর এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শুধুমাত্র অনুষ্ঠানই নয় যারা প্রতিভাবান তারা যাতে উৎসাহীত হয় সেই কারনেই এই অনুষ্ঠান করা হয়। সোমেশ ঘোষ শুধুমাত্র এই একাডেমীর কর্নধারই নন তিনি একজন খ্যাতনামা চিত্র শিল্পীও।

আজকে এই অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান আমি নিজেও শিল্পের কদর করি। তাই এই অনুষ্ঠানে যখন ডাক আসল আমি না করতে পারি নি।আজকে এই অনুষ্ঠানে এসে প্রচণ্ডভাবে আনন্দিত হলাম। আশা রাখি সামনের বছরও এই অনুষ্ঠানে আসতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.