রাজনীতি

‘হিংসা’ নিয়ে সরব শোভনদব, জয়লাভের পর কী বার্তা প্রবীণ মন্ত্রীর?

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,’আসল ঘটনা ঘটেছে দুটো জেলায়। তার জন্য আপনারা ২৩টি জেলার ভাবমূর্তি নষ্ট করেছেন। হিংসা হিংসা করে আপনারা সারা ভারতবর্ষে আমাদের বদনাম করলেন’। পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসা নিয়ে সরব বিরোধীরা। এবার এহেন আবহেই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

শোভনদেবের জানিয়েছেন , ‘আমি নিজে হিংসার তীব্র বিরোধী। আমিও পঞ্চায়েত ভোট করেছি। কোনও দল অভিযোগ করতে পারেনি। গণতন্ত্রে যাঁদের ন্যূনতম ভক্তি-শ্রদ্ধা আছে, তাঁরা গন্ডগোল করে না। জোর করে জেতার কোনও অর্থ হয় না। আমিও পঞ্চায়েত ভোট করেছি। কিন্তু রিগিং করতে দিইনি। মানুষের রায়ে জিতব, জোর করে জিতে লাভ কী? এটা অনির্দিষ্টকাল চলতে পারে না। এটা আমার ভালো লাগছে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব’।

হিংসা না করে জেতা যেত, এমনটাই ভাবনা শোভনদেব চট্টোপাধ্যায়ের। তৃণমূল বিধায়কের সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, তাতে হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারানো যাবে না’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.